Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএসইতে বাড়ল লেনদেনের সময়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন সময় ৪৫ মিনিট বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি আগামী ২৬ ফেব্রুয়ারি, রোববার কার্যকর হবে। মঙ্গলবার, ২১ জানুয়ারি সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়ে দিয়েছে সিএসই কর্তৃপক্ষ। ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিএসই সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকে সিএসইতে সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হবে, যা বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত।

লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। বর্তমানে বেলা ২টা ২০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন। নতুন সময়সূচি অনুসারে পোষ্ট-ক্লোজিং চলবে বেলা বেলা ২ টা ৩৫ মিনিট থেকে ২ টা ৪৫ মিনিট পর্যন্ত।

বিনিয়োগকারীদের জন্য নমনীয়তা এবং তারল্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে লেনদেনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে সিএসইর চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)