Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২২, ২০২৫ , ৬:০১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২২, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। রেজাউল আলম তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার ও মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার হিসেবে দেবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে ঘোষিত শেয়ার হস্তান্তর করবেন তিনি। ফাহিমা হোসনা ও রোশমী রুহি উভয়ই কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)