Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ট্রাস্ট ব্যাংকের বন্ড ইস্যু সম্পন্ন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৫ , ৮:৪১ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির “টিবিএল ৭ম সাব-অর্ডিনেটেড বন্ড” ইস্যু সম্পন্ন করেছে, যার মোট মূল্য ৪৫০ কোটি টাকা। ২২ জানুয়ারি, ২০২৫ রাজধানী ঢাকার ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ট্রাস্ট ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ব্যাংকটি তাদের গ্রাহকসেবা প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)