Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কেয়া কসমেটিকসের কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৫ , ৮:৪৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

কেয়া কসমেটিকস লিমিটেডের (নিট কম্পোজিট ডিভিশন) কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংক হিসাবের অমিল, কাঁচামালের অভাব এবং কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতা বিবেচনা করে কোম্পানি কর্তৃপক্ষ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১১ মে থেকে কারখানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে। কোম্পানির ডাইং ও ইউটিলিটি বিভাগের সব কার্যক্রম আগামী ২৫ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)