Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রানারের আয় বেড়েছে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৩, ২০২৫ , ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৩, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

রানার অটোমোবাইলসে পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬০০ শতাংশ।

বুধবার, ২২ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা এবং গত বছর একই সময়ে আয় হয়েছিল ০৫ পয়সা। কোম্পানিটির এককভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা এবং যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ০৫ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা এবং গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৩ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)