বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৬৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৩ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৫ শতাংশ।
লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড ১০ কোটি ২১ লাখ টাকা, খান বাদ্রার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ কোটি ১৫ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৯ কোটি ৮২ লাখ টাকা, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড ৯ কোটি ৭৬ লাখ টাকা, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড ৮ কোটি ৪৩ লাখ টাকা, আফতাব অটোমোবাইলস লিমিটেড ৮ কোটি টাকা এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ কোটি ৯৬ লাখ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)