ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।সপ্তাহজুড়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির দর কমেছে ২১ দশমিক ৪৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৮ টাকা ৫০ পয়সা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ২ টাকা ৬০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে থাকা রেনেইউক যজ্ঞেশ্বরের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৮১ টাকা ৪০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওইমেক্স ইলেকট্রোডের ১০ দশমিক ৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯ দশমিক ৫৫ শতাংশ, রিলাইন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯ দশমিক ৪৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪২ শতাংশ, সি অ্যন্ড এ টেক্সটাইলের ৮ দশমিক ৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬ দশমিক ২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২২ শতাংশ শেয়ার দর কমেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)