Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে সামান্য বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৫ , ২:৫৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নেতিবাচক প্রবনতায় সোমবার, ২৭ জানুয়ারি লেনদেন শেষ হয়েছে। এদিন গত কার্যদিবসের থেকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৩২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১১৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৯৫ পয়েন্ট কমে ১৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৩৪৪ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির, বিপরীতে ১৭৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)