Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টার্ণ হাউজিংয়ের আয় বাড়ল

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৫ , ৪:০৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইস্টার্ণ হাউজিং লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ২৬ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৪৬ পয়সা আয় হয়েছেে এবং আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ৪ টাকা ১৭ পয়সা এবং আগের বছর একই সময়ে ৩ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৮৯ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)