Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিঙ্গার ও আরএকে সিরামিকের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৫ , ৮:০২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫, ৮:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৯১ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৫ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৮১ পয়সা।

আগামী ২২ এপ্রিল, বেলা ২টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে  ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৬ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৪৪ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মার্চ  এবং ১৭ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)