Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শিবলী রুবাইয়াতসহ বিএসইসির ৯ জনের পাসপোর্ট বাতিল

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৫ , ১২:১০ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শিবলী রুবাইয়াতসহ ৮ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তারা হলেন- বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

তাদের বিরুদ্ধে বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)