Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্লক মার্কেটে বেশি লেনদেন পাঁচ প্রতিষ্ঠানের

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২৫ , ৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার, ২ ফেব্রুয়ারি ব্লক মার্কেটে ৩৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৮ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো-বীচ হ্যাচারি , মিডল্যান্ড ব্যাংক, সেন্ট্রাল ইন্সুরেন্স, আইডিএলসি ফাইন্যান্স এবং এনআরবি ব্যাংক। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকারও বেশি।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারি। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মিডল্যান্ড ব্যাংক ২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৫ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আইডিএলসি ফাইন্যান্স ৮৩ লাখ এবং এনআরবি ব্যাংক ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)