‘এনবিআর সদস্য কায়কোবাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ’ নামে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হলেও সেই অভিযোগ সম্পর্কে অজ্ঞাত দুদক।
একই সঙ্গে দুদকে অভিযোগ নয়; একটি উড়োচিঠিকে ঘিরে দুদকের নামে ভুল সংবাদ প্রকাশ করায় তীব্র প্রতিবাদ জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।
তিনি বলেন, তথ্যের উৎস ও বিশুদ্ধতা যাচাই না করে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। যা অত্যান্ত সম্মানহানীকর। ঘটনায় ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার শেষের পাতায় ‘প্রকাশিত সংবাদের ব্যাপারে কায়কোবাদের বক্তব্য’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির কর্তৃপক্ষ।
এমন সংবাদ প্রকাশে একাধিক পাঠেকের একজন মন্তব্য করেছেন ‘এমন উদ্দেশ্য প্রণোদিত হয়ে যারা নিউজ করিয়েছে তাদের আগে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এনবিআর এর শাস্তির ব্যবস্থা করা উচিৎ। আর ‘মানবজমিন’ এর কাছ থেকে ভিত্তিহীন নিউজ পাঠক আশা করে না।’
আরেক পাঠক লিখেছেন ‘যারা অভিযোগটি করেছে এখন তাদের উচিত অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা। যদি তারা সেটা করতে না পারে, তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, বিপুল পরিমাণ সম্পদের মালিক উল্লেখ করা হয়েছে। অথচ আমার পরিবারের ২০ বিঘা জমিও নেই। ভুল তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।
একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে সম্পদের বিষয়ে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন-
১. শেলটেক কুঞ্জ কুঠির নামক ভবনে ৫ কোটি মূল্যের ফ্ল্যাট: আমার স্বনামে বা আমার স্ত্রী বা আমার তিন ছেলের নামে অথবা আমার নিকটাত্মীয়ের নামে (বাবা, মা, বোন অথবা ভাই) শেলটেক কুঞ্জকুঠির নামক ভবনে কোনো ফ্ল্যাট বা স্পেসের মালিকানা নেই। ক্রয়ের জন্য কোনো লিখিত কিংবা মৌখিক কোনো চুক্তি নেই কিংবা একটি টাকাও বিনিয়োগ নেই।
২. পূর্বাচল ১২নং সেক্টরে ১৬ কোটি টাকা মূল্যের সাড়ে সাত কাঠার দুটি প্লট: আমার নামে বা আমার স্ত্রী বা আমার তিন ছেলের নামে অথবা আমার নিকটাত্মীয়ের নামে (বাবা, মা, বোন অথবা ভাই) পূর্বাচল ১২নং সেক্টরে ১৬ কোটি টাকা মূল্যের সাড়ে সাত কাঠার দুটি প্লট বা অন্য কোনো সেক্টরে কোন প্লটের মালিকানা নেই। কিংবা ক্রয়ের জন্য কোনো লিখিত বা মৌখিক চুক্তিও নেই বা একটি টাকা বিনিয়োগ নেই।
৩. বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে ৯ তলা বাড়ি: আমার স্বনামে বা আমার স্ত্রী বা আমার তিন ছেলের নামে অথবা আমার নিকটাত্মীয়ের নামে (বাবা, মা, বোন অথবা ভাই) বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে বা অন্য কোন ব্লকে ৯ তলা বা অন্য কোন বাড়ির মালিকানা নেই কিংবা ক্রয়ের জন্য কোনো লিখিত কিংবা মৌখিক কোনো চুক্তি নেই কিংবা একটি টাকাও বিনিয়োগ নেই।
৪. বসুন্ধরা কে ব্লকে ২৫ কোটি টাকা মূল্যের ১০ কাঠার প্লট: আমার স্বনামে বা আমার স্ত্রী বা আমার তিন ছেলের নামে অথবা আমার নিকটাত্মীয়ের নামে (বাবা, মা, বোন অথবা ভাই) বসুন্ধরা কে ব্লকে বা অন্য কোনো ব্লকে ২৫ কোটি টাকা মূল্যের ১০ কাঠার প্লট বা অন্য কোনো আয়তনের কোনো প্লটের মালিকানা নেই কিংবা ক্রয়ের জন্য কোনো লিখিত কিংবা মৌখিক কোনো চুক্তি নেই কিংবা একটি টাকাও বিনিয়োগ নেই।
৫. ধানমণ্ডি ১০/এ তে স্ত্রীর নামে ৩০০০ বর্গফুটের ফ্ল্যাট: আমার স্বনামে বা আমার স্ত্রী বা আমার তিন ছেলের নামে অথবা আমার নিকটাত্মীয়ের (বাবা, মা, বোন অথবা ভাই) ধানমণ্ডি ১০/এ তে বা ভিন্ন কোনো ঠিকানায় ৩০০০ বর্গফুটের ফ্ল্যাট বা ভিন্ন কোনো আয়তনের বা স্পেসের মালিকানা নেই কিংবা ক্রয়ের জন্য কোনো লিখিত কিংবা মৌখিক কোনো চুক্তি নেই কিংবা একটি টাকাও বিনিয়োগ নেই।
৬. কানাডাতে ৫০ কোটি মূল্যের সম্পদ: আমার স্বনামে বা আমার স্ত্রী বা আমার তিন ছেলের নামে অথবা আমার নিকটাত্মীয়ের নামে (বাবা, মা, বোন অথবা ভাই) কানাডাতে কিংবা অন্য কোনো দেশে কোনো সম্পদ নেই। কানাডায় সম্পদ ক্রয়ের জন্য কোনো লিখিত কিংবা মৌখিক কোনো চুক্তি নেই কিংবা একটি টাকাও বিনিয়োগ নেই।
উল্লেখ্য, আমি, আমার স্ত্রী, আমার ৩ পুত্র বা আমার মা-বাবা ও ভাইবোন কখনই কানাডা ভ্রমণ করিনি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)