Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে সোমবার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৫ , ৫:০১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে সোমবার, ০৩ ফেব্রুয়ারি লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের থেকে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৪৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৪১ লাখ টাকা।

রবিবার ডিএসইতে মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৯ টি কোম্পানির, বিপরীতে ১১৩ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)