পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বানিজ্যিক ভবনের ১৫ টি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পর্ষদ সভায় সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশানে সদ্য নির্মিত একটি ২১ তলা বিশিষ্ট ভবনের ১ তলা থেকে ১৫ তলা (Groud floor to 14th floor) পর্যন্ত ক্রয় করবে ব্যাংকটি।
ফ্লোরগুলো ক্রয় করতে ব্যাংকটির খরচ পরবে ৪৫০ কোটি ১ হাজার ৮৩০ টাকা। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই ক্রয় সম্পন্ন করবে ব্যাংকটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)