Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেএমআই হসপিটালের শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৫ , ৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির ১ লাখ শেয়ার (পুরো হোল্ডিং) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারমূল্যে কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার বিক্রি করবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)