Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার কিছুটা বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৩:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৭ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৪৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৩১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার।

মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০ টির, কমেছে ১৮৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৪ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)