Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সাধারনত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানা গেছে, একই কারণে সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। গত ৩ ফেব্রুয়ারি কোম্পানিটির কারখানা পরিদর্শনে গেলে বন্ধ পায় ডিএসই।

সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ২ টাকা ৯৯ পয়সা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ৬ টাকা ০৮ টাকা বা ২০৩ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)