Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রগতি লাইফের নাম সংশোধনের সম্মতি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রস্তাবিত নাম সংশোধনের সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির নাম ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির নতুন নাম ০৪ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে। কোম্পানিটির অন্যান্য সকল তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)