Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৫ , ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

  • শিবলী রুবাইয়াতসহ বিএসইসির ৯ জনের পাসপোর্ট বাতিল

 

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)