পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিচে:
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি ৪ টাকা ৩৬ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে ১ টাকা ১৫ পয়সা আয় হয়েছিল।হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা এবং গত বছরের একই সময়ে ২৭ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৬৬ পয়সা।
আরামিট পিএলসি: কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ২৫ পয়সা এবং গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৭ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৮ পয়সা এবং গত বছর একই সময়ে লোকসান ছিল ৯৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৮ টাকা ২৩ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)