পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর তথ্য নিম্নে-
সেনা ইন্স্যুরেন্স পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৯ পয়সা এবং যা আগের বছর ৩ টাকা ৪২ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ মার্চ এবং ২৭ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি): কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর বিএটিবিসি তার শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। বিদায়ী হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে বিএটি।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা এবং যা আগের বছর ৩৩ টাকা ১১ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা।
আগামী ২৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ ফেব্রুয়ারি রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)