Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কিছুটা কমেছে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৫ , ৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন কিছুটা কমেছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৯ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫ টির, কমেছে ২৪৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৩ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)