Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যুক্তরাষ্ট্রে প্যাটারসন মেয়রের সম্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৫ , ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জীবন সংগ্রামের গল্প বিশ্বব্যাপী তুলে ধরায় নিউ জার্সির প্যাটারসন সিটি কেরামত উল্লাহ বিপ্লবকে #৩৯; অভিবাসীবান্ধব #৩৯; সাংবাদিক হিসেবে বিশেষ সম্বর্ধনা দিয়েছে।

প্রায় ৩০ হাজার বাংলাদেশী অধ্যুষিত শহরটির মেয়র আন্দ্রে সায়েঘ স্থানীয় সময় বুধবার ঐতিহ্যবাহী সিটি হলের দপ্তরে কেরামত উল্লাহ বিপ্লবকে নগর প্রশাসনের বিশেষ সম্বর্ধনা তুলে দেন। এ সময় প্যাটারসন সিটিতে বসবাসরত বাংলাদেশিদের আইনের প্রতি শ্রদ্ধা, নগর উন্নয়নের সহযোগীতা ও পাস্পারিক সৌহার্দ্যের প্রশংসা করেন মেয়র আন্দ্রে সায়েঘ।

জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন ও নানা প্রাকৃতিক দুর্যোগে বিশ্বব্যপী অভিবাসী- উদ্বাস্তু মানুষের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ জানান তিনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই শংকা সবচেয়ে বেশি বলেও মনে করেন মেয়র।

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের মহাসচিব ও বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক ফোলোশীপে বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে সরেজমিন কাজ করছেন।

তার গবেষণার বিষয় জলবায়ু উদ্বাস্তু ও অভিবাসী মানুষের জীবন সংগ্রাম। এ কাজের জন্য এরিমধ্যে নিউইয়র্ক এবং বাফেলোতে মার্কিন সরকাররের সন্মাননা পেয়েছেন তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)