বিদেয়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক পিএলসির সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ১ দশমিক ৯৯ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৮ কোটি ২৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৮ কোটি ২৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড ৮ কোটি ২৪ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭ কোটি ৮৯ লাখ টাকা, অগ্নি সিস্টেমস লিমিটেড ৭ কোটি ৮৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ৭ কোটি ৫৪ লাখ টাকা এবং খান বাদ্রার্স পিপি ওভেন অ্যান্ড ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৬ কোটি ৭১ লাখ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)