পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- ন্যাশনাল ফিড মিল লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে,
ন্যাশনাল ফিড মিল: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সোমবার এজিএম আহ্বান করা হয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা এবং আগের অর্থবছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ পয়সা। ৩০ জুন, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭ পয়সায়।
ন্যাশনাল ব্যাংক: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে ন্যাশনাল ব্যাংকের সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ৬৫ পয়সা এবং আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ১৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৩০ পয়সায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)