এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান এস এম পারভেজ তমালের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার, ৯ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, এস এম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান থেকে পারভেজ তমাল অন্যান্যদের সঙ্গে যোগসাজশে শেয়ার বাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং করেছেন। তার দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যাওয়ায় তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)