Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রিস্টাল ইনস্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ৩:১৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে।

রোববার, ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৩ পয়সা এবং যা আগের বছর ২ টাকা ৭৭ পয়সা ছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ মার্চ এবং ২ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)