ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার, ১০ ফেব্রুয়ারি মূল্যসূচকের পতনে কমেছে লেনদেন। সেই সাথে বেড়েছে ১৬৬ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১২ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪২০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার।
সোমবার লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬ টির, কমেছে ১৬৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭০ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)