পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানান হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক লিমিটেড, আমরা টেকনোলজিস, এসএস স্টিল, গোল্ডেন সন এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)