Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জিরো কুপন বন্ড ইস্যু ও জমি কিনতে চায় মালেক স্পিনিং

প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২২ , ৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: জুন ২৩, ২০২২, ৬:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ ২৯০ কোটি টাকার জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য ময়মনসিংহের ভালুকায় ৫৫ কোটি টাবায় জমি কিনবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, কোম্পানিটি ঋণ কমানো এবং কোম্পানির অর্থ সম্প্রসারণ করতে বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যু করতে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নেবে।

অন্যদিকে, কোম্পানিটি নতুন প্রকল্পর জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫৫ বিঘা বা ১ হাজার ৮১৫ ডেসিমেল জমি কিনবে।

মালেক স্পিনিং ময়মনসিংহের ভালুকায় ৫৫ কোটি টাকা দিয়ে নতুন প্রকল্পের জন্য জমি কিনবে; যা আগের অর্থবছরের বা চলমান হিসাবের স্টেমমেন্টের চেয়ে ১% বেশি হতে পারে।

  • মালেক স্পিনিং মিলসের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)