গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা এবং আগের বছর ইপিএস হয়েছিল ৬ টাকা ১১ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।
আগামী ২৭ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৪ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)