ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক ও ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানি ASENZ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার ইকরাম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি রাত ৯ ঘটিকায়, ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷
বুধবার, ১২ ফেব্রুয়ারি ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মোঃ শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান হয়েছে।
তাঁর মৃত্যুতে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্যদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷
১৪ নভেম্বর ১৯৯০ সালে আমিন মোঃ তৌফিকের শেয়ার হস্তান্তরের মাধ্যমে মিসেস লাইলুন নাহার ইকরাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ পুঁজিবাজারে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মিসেস লাইলুন নাহার ইকরাম ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্ট বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক৷ তিনি ২০০৮ সালের মে মাস থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷
মরহুমার ১ম নামাজে জানাযা আজ বাদ আসর তাকওয়া মসজিদ, রোড # ১২/এ, ধানমন্ডি, ঢাকায় এবং ২য় নামাজে জানাজা বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১৩) বাদ জোহর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)