Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কাট্টলী টেক্সটাইলের অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ জানে না

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

কাট্টলী টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯ টাকায়। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১১ টাকা ৯০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ টাকা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)