বে মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড খাতের ‘শান্তা ফিক্সড ইনকাম ফান্ডের’ ট্রাস্টি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ট্রাস্টি সভায় আলোচ্য হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফান্ড ম্যানেজার সূত্রে জানা গেছে, সমাপ্ত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৪১ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট ভ্যালু) হয়েছে ১১ টাকা ০৫ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)