Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এস আলম কোল্ডের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ১৮ ফেব্রুয়ারি নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, নোটিশের জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিলো ৯ টাকা ৮০ পয়সায়। মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ১২ টাকা ৮০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ৪ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)