ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে। এ সময় কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান বেড়েছে। একই সঙ্গে ইউনিটপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ কমেছে।
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৪২ পয়সা এবং আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ পয়সা। একইভাবে বছরের প্রথম ছয় মাসেও কোম্পানিটির লোকসান বেড়েছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। ২০২৩ সালের একই সময়ে যা ছিল ৯ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেয়া ঘোষণা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
দ্বিতীয় প্রান্তিকে ফিক্সড ইনকাম ফান্ডের নগদ প্রবাহ পরিস্থিতিরও অবনতি হয়েছে। জুলাই-ডিসেম্বর সময়ে যা একদম শূন্যের কোটায় নেমে এসেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৭ পয়সা।
অন্যদিকে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্যও কমেছে। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির ইউনিটপ্রতি সম্পদমূল্য কমে দাঁড়িয়েছে ৮ টাকা ১৪ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন তারিখে যা ছিল ৮ টাকা ৩২ পয়সা। তবে কস্ট প্রাইসে ইউনিটপ্রতি নিট শেয়ারমূল্যের কিছুটা উন্নতি হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে যা বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ২৯ পয়সা। ৩০ জুন ২০২৪ তারিখে যা ছিল ১১ টাকা ১৫ পয়সা।
গত এক বছরে এই ফান্ডের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল পাঁচ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল তিন টাকা। এ ছাড়া ২০২৩ সালে কোম্পানিটি ৫ শতাংশ, ২০২২ সালে ৬ শতাংশ, ২০২১ সালে ৪ শতাংশ ও ২০১৯ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)