অঞ্জন চৌধুরীর শেয়ার কেনার ঘোষণার দিন, অর্থাৎ আজকে স্কয়ারের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৪ টাকা ৯০ পয়সা। সে হিসাবে, তিনি মোট ৩২ কোটি টাকার শেয়ার কিনবেন। তবে শেয়ারের দাম কমলে বা বাড়লে এই দামও কমবে বা বাড়বে।
নভেম্বর মাসে স্কয়ার ফার্মা তার শেয়ারধারীদের জন্য যে প্রতিবেদন দিয়েছে, সেটি অনুসারে অঞ্জন চৌধুরীর কাছে বর্তমানে কোম্পানির ৮ কোটি ১৫ লাখ শেয়ার রয়েছে। গত বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে, স্কয়ার ফার্মার তিন জন পরিচালক মোট ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।