Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ টি প্রতিষ্ঠান বুধবার, ১৯ ফেব্রুয়ারি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৩২ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বীচ হ্যাচারি, তসরিফা ইন্ডাস্ট্রিজ, যমুনা ব্যাংক এবং খান ব্রাদার্স। এই বুধবার পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এদিন কোম্পানিটির ১২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বীচ হ্যাচারি ২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৬১ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- যমুনা ব্যাংক ১ কোটি ৩৭ লাখ এবং খান ব্রাদার্স ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)