বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মূল্যস্ফীতি কমলে সুদহার কমানো সম্ভব বলে জানিয়েছেন। সময় দিলে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে। তবে এটি ৭ শতাংশের নিচে নামলে তখন থেকে সুদহার কমানো হবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে গভর্নর।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক কমপ্লায়েন্স, রেগুলেটর, এনফোর্সমেন্টের দিকে নজর দিবে। দক্ষতা ও ট্রেনিংয়ের উপর জোর দিতে হবে। বাংলাদেশে দক্ষ লোকের অভাব রয়েছে। আমাদের দুর্বলতা প্রকট। আমরা যে কাজগুলোতে দিয়েছি, আশা থাকবে পরবর্তী সরকার যেনো কাজগুলো এগিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এর ফলে দেশের রিজার্ভও নিজস্ব সক্ষমতায় কিছুটা বেড়েছে। ডলারের বাজারও স্থিতিশীল রয়েছে। তবে দুবাইয়ে একটি চক্র রেমিট্যান্সের বাজার নিয়ন্ত্রণ করছে। দুবাইয়ে অল্প কিছু বাঙালি রয়েছে, আর সেই দেশ থেকে রেমিট্যান্স বেশি আসছে। এতেই বোঝা যায়, চক্রটি সক্রিয় রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)