Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, ব্রিটিশ আমেরিকান টোবাক, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিম এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুডস।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)