Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ছয় কন্টেইনার জাহাজের জন্য পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছে বিএসসি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ শিপিং কর্পোরেশন কে ৬টি কন্টেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) অধিগ্রহণের প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। এই জাহাজগুলি দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ কোটি ০৩ লাখ মার্কিন ডলার (প্রায়) ব্যয়ে অধিগ্রহণ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, এই উদ্দেশ্যে কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বাক্ষরিত হয়েছে; যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে।

প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে। তাছাড়া, ৬টি কন্টেইনার জাহাজের (প্রতিটি ২,৮০০–৩,০০০ টিইইউ) আরেকটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)