ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বেড়েছে রোববার, ২৩ ফেব্রুয়ারি। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১১ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪৮৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। রোববার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৭ টির, কমেছে ১২৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৭ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)