ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ টি প্রতিষ্ঠান রবিবার, ২৩ ফেব্রুয়ারি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো- যমুনা ব্যাংক, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিস, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ইনফিউশন এবং এনআরবি ব্যাংক। রবিবার এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪ কোটি টাকা।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংক। এদিন কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অ্যাডভান্সড কেমিকাল ইন্ডাস্ট্রিস ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫৭ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত।
লেনদেন অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন ৫২ লাখ এবং এনআরবি ব্যাংক ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)