চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে (সিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন জামাল ইউসুফ জুবেরী। সোমবার, ২৪ ফেব্রুয়ারি সিএসইর পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে সিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে নিয়োগ দেয়।
জামাল ইউসুফ জুবেরী একজন বিশিষ্ট পেশাজীবী। তিনি দেশের প্রতিষ্ঠান ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডে (ডেলিভারী হিরো গ্রুপ) ডিরেক্টর (ফিনান্স) হিসেবে কর্মরত আছেন।
সিএসইর পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, ফিনান্স, মুদ্রা, আইনি কাঠামো বিষয়ক প্রাতিষ্ঠানিক দক্ষতা ও অভিজ্ঞতা যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে অপরিহার্য এবং জামালের ইউসুফের মতো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে সিএসইর পরিচালনা পর্ষদ এবং সিএসই সামগ্রিকভাবে লাভবান হবে।
তিনি আরো বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সবাইকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে৷
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)