Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে

প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২৫ , ৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৪, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকল মূল্যসূচকের পতনে মঙ্গলবার, ০৪ মার্চ কমেছে টাকার অংকে লেনদেন। সেইসাথে কমেছে ২৬৭ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৩৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, কমেছে ২৬৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৮ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)