Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্কয়ার ফার্মার ৩২.৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২৫ , ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৪, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তার কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) ডিএসইতে শেয়ার কেনার এ ঘোষণা দেন তিনি।

ঘোষণার দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ার ২১৭ টাকায় লেনদেন হচ্ছে, যার ফলে ক্রয়মূল্য দাঁড়াবে প্রায় ৩২.৫৫ কোটি টাকা।

নভেম্বরের শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুসারে, তপন চৌধুরী বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮.৪০ কোটি শেয়ারের মালিক। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

গত বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তিনজন পরিচালক সম্মিলিতভাবে ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)