Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বাধ্যতামূলক অবসরে বিএসইসির নির্বাহী পরিচালক

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৫ , ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দিয়েছে কমিশন।বাধ্যতামূলক অবসরের এ তালিকা সামনে আরও বাড়তে পারে। মঙ্গলবার, ৪ মার্চ বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাক্ষরিত এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

বিএসইসির চাকরির বিধিমালার ৬৩ ধারা অনুযায়ি, সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নিয়েই গত বছরের ২২ আগস্ট সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে আরঅ্যান্ডডি বিভাগের দায়িত্ব দেয়। তখনই মূলত তাকে এক প্রকার ওএসডি করা হয়। তবে ৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেয়া হয়। সেই থেকে সাইফুর রহমান নিয়মিত অফিসে আসছেন, কিন্তু কোন কাজ করতে পারছেন না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)