Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এশিয়া সিকিউরিটিজের চেয়ারম্যানের মৃত্যুতে ডিএসইর শোক

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৫ , ২:০৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৫, ২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ট্রেক হোল্ডার এবং শেয়ারহোল্ডার প্রতিনিধি মাসুদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তিনি বুধবার, ৫ মার্চ ভোর ৩ টায় তাঁর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডিএসই সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

সকল TREC হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের জানাজায় উপস্থিত থাকার এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)