ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্রপ্রতিক্রিয়ায় বৃহস্পতিবার, ৬ মার্চ লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ পয়েন্টে আর ‘ডিএস৩০’ শূন্য দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩১৮ কোটি ২ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৬৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৬ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)